তথ্যমন্ত্রী ড. মোহাম্মদ হাছান মাহমুদ বলেছেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশে টেলিভিশনের আধুনিকায়নের লক্ষ্যে নানামুখী পদক্ষেপ নেয়া হয়েছে।

ইতোমধ্যে এর আধুনিকায়নে ১ হাজার ৮৬৭ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে চারটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এছাড়া আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যুগোপযোগী অনুষ্ঠান ধারণের সুবির্ধার্থে আধুনিক ক্যামেরাসহ নতুন নতুন যন্ত্রপাতি কেনা ও সংস্থাপন করা হয়েছে।

সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সালমা ইসলামের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে বুধবার জাতীয় সংসদে এ তথ্য জানান তিনি।

আজ বুধবার জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলামের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এছাড়া আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যুগোপযোগী অনুষ্ঠান ধারণের সুবিধার্থে আধুনিক ক্যামেরাসহ নতুন নতুন যন্ত্রপাতি কেনা ও সংস্থাপন করা হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী।

শফিকুল ইসলাম শিমুলের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ভারতসহ বিশ্বের ৪৯টি দেশে বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড, বিটিভি চট্টগ্রাম কেন্দ্র ও সংসদ বাংলাদেশ টেলিভিশনের স্যাটেলাইট সম্প্রচার কার্যক্রম চলছে।

এছাড়া বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেলগুলো অনলাইন ও আইপি টিভি ডিস্ট্রিবিউটদের মাধ্যমে উত্তর আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, অষ্ট্রেলিয়া ও এশিয়ার বিভিন্ন দেশে প্রচার হচ্ছে, বলেন তিনি।

এএস