গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসচাপায় এক শিশুসহ দুজন নিহত হয়েছে।

বুধবার দুপুর ১২টার দিকে মহানগরীর ভোগড়া এলাকায় বর্ষা সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এদের মধ্যে ছেলে শিশুটির বয়স পাঁচ বছর, অপর জনের (পুরুষ) বয়স ৬০।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, দুপুরে ঢাকা থেকে গাজীপুরগামী একটি বাস সড়কের উল্টো পথে যাওয়ার সময় তাদের চাপা দেয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এমকে