টাঙ্গাইলের সখীপুরে মেধাবী ছাত্র ইব্রাহিম হত্যার সঙ্গে জড়িত প্রভাবশালীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।
বুধবার সকালে সখীপুর বাসস্ট্যান্ডের তালতলা মোড়ে ইব্রাহিমের পরিবারের সদস্যসহ এলাকার বিভিন্ন সামাজিত সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ মানববন্ধনে অংশ নেয়। এসময় ইব্রাহিমের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।
উপজেলার গান্ধিনা কলেজের মেধাবী ছাত্র ইব্রাহিমকে বাড়ি থেকে ডেকে নিয়ে দুর্বৃত্তরা খুন করে। এঘটনায় একজন গ্রেফতার হলে বেড়িয়ে আসে প্রভাবশালীদের নাম। পুলিশ এরপর আর কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি।
জেআই





