কুষ্টিয়ায় বালি ভর্তি ট্রাক চাপায় রুখসানা (২২) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে।
সোমবার দুপুর ১ টার দিকে মীর মোশাররফ হোসেন সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুখসানা কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী।
মীর মোশাররফ হোসেন সেতুর কাছে একটি ট্রাকের চাপায় গুরুতর আহত হলে তাকে তাৎক্ষণিকভাবে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জেএ





