ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ফেনী রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিসবাউল আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে চাঁদপুর থেকে একটি ট্রেন ফেনী রেলওয়ে স্টেশন প্লাটফর্মে এসে পৌঁছায়। এ সময় ওই ব্যক্তি দ্রুত ট্রেন থেকে নামতে গেলে পা পিছলে নিচে পড়ে যান। এতে তিনি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
কেএইচ





