গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উলুখোলা নাওটানা এলাকায় ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। তবে নিহত তারা দু’জনই ট্রাকের চালক ও হেলপার।
শনিবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে নাওটানা এলাকার নারায়ণগঞ্জ-টাঙ্গাইল সড়কে (এশিয়ান হাইওয়ে) এ দুর্ঘটনা ঘটে।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুজ্জামান গণমাধ্যমকে বলেন, নাওটানা এলাকায় নারায়ণগঞ্জ-টাঙ্গাইল সড়কে টাঙ্গাইলগামী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক নিহত হন। আর ট্রাকের হেলপার গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ওই কাভার্ডভ্যানটি রেখে চালক পালিয়ে যান। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জেড





