রাজধানীর লালবাগ কেল্লার মোড় এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আটজন আহত হয়েছেন।
শনিবার (২৫ফেব্রুয়ারী) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
বিস্ফোরণে দগ্ধ ও ক্ষত অবস্থায় ওই আটজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- সোনামুদ্দিন (৫০), হজরত আলী (৪০), মকবুল হোসেন (৩৫), পান্না বেগম (২৮), সাব্বির (২০), মারুফ (২০) ও সবুজ (২০)। আহত আরেকজনের নাম জানা যায়নি।
আহত সাব্বির হোসেন বলেন, ‘বিকেলে আমি লালবাগ কেল্লার মোড়ের মিঠাই দোকানের সামনে দিয়ে যাচ্ছিলাম। এ সময় হঠাৎ বিকট একটি আওয়াজ পাই। এরপর কাচ এসে আমাকে আঘাত করে।’
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ক্যাম্প পুলিশের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, সিলিন্ডার বিস্ফোরণের পর আহতদের সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আহতরা এখন বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
এমই





