সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ রাস্তা সংস্কারের দাবিতে এবং আঞ্চলিক মহাসড়ক বাস্তবায়নের দাবিতে ডাকা শনিবার সকাল ৬টা থেকে ৭২ ঘণ্টার অবরোধ শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে।
গত বৃহস্পতিবার সড়ক সংস্কারের দাবিতে ৭২ ঘণ্টার অবরোধের ডাক দেয় ছাত্র ঐক্যজোট নামের একটি স্থানীয় সংগঠন।
ছাত্র ঐক্যজোটের আহ্বায়ক আমিনুল ইসলাম হামিম জানান, অবরোধের সমর্থনে সকাল থেকে কোম্পানীগঞ্জ উপজেলা সদর এবং পাড়ুয়া সাকেরা পয়েন্টে পিকেটিং করছে অবরোধকারীরা। এ কারণে সড়কে কোনো ধরনের যানবাহন চলছে না। পাশাপাশি নৌপথেও যান চলাচল বন্ধ রয়েছে।
এ ছাড়াও অবরোধের কারণে ভোলাগঞ্জের পাথর কুয়াড়ি ক্রাশার মিলগুলোও বন্ধ রয়েছে ।
ইআর





