রাজশাহী মহানগরীর ‘মসজিদ মিশন একাডেমির’ লোগো পরিবর্তনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্র বড়কুঠি এলাকায় অবস্থিত ‘মসজিদ মিশন একাডেমির’ চাঁদ-তারা খচিত মসজিদের মিনারের সাথে কুরআনের আয়াত সম্বলিত লোগো ছিল। যার মাধ্যমে ইসলামী সংস্কৃতির বহিঃপ্রকাশ ঘটেছিল। গত ১৮ ফেব্রুয়ারি সম্পূর্ণ অন্যায়ভাবে এটি পরিবর্তন করা হয়েছে। এটি পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণের মধ্যমে মূলত তারা পবিত্র কুরআনের আয়াত ও ইসলামী চেতনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের এ সিদ্ধান্ত অযৌক্তিক ও ইসলামী মূল্যবোধের বিরোধী। আমরা তাদের লোগো পরিবর্তনের এই অনৈতিক সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
জামায়াতে ইসলামীর সেক্রেটারি বলেন, “লোগো পরিবর্তনের এই অনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়ন করা থেকে বিরত থাকার জন্য আমরা সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানাচ্ছি।”প্রেস বিজ্ঞপ্তি
এমবি





