রাজধানীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় বিএনপি ও জামায়াত-শিবিরের ১১ কর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর মধ্যে বিএনপির ৭ জন ও জামায়াত-শিবিরের ৪ জন কর্মী রয়েছে।

ডিএমপির পক্ষ থেকে ক্ষুদে বার্তায় জানানো হয়, হরতাল-অবরোধে নাশকতার সন্দেহে শনিবার ভোর ৬টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এআর