করোনাভাইরাসে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সংক্রমণ নিয়ে ২ জন ও উপসর্গ নিয়ে ৫ জন মারা গেছেন।

আজ সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান।

মৃতদের মধ্যে রাজশাহীর ৩ জন, নওগাঁর ২ জন, নাটোরের ১ জন ও চাঁপাইনবাবগঞ্জের ১ জন রয়েছেন।

রামেক হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন করে আরও ১৮ জন রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন। করোনা পজিটিভ ২৪ জন ও উপসর্গ নিয়ে ১০০ জন ভর্তি রয়েছেন।

এদিকে রামেক হাসপাতালের পিসিআর মেশিনে সর্বশেষ ৯৪টি নমুনা পরীক্ষায় দুজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১৪৩ জনের নমুনা পরীক্ষায় ৭ জনের করোনা ধরা পড়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ১৯ শতাংশ।

এইচএন