ময়মনসিংহের মাসকান্দা এলাকায় একটি নর্দমা থেকে অজ্ঞাত(৩৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকাল ৯টার দিকে নগরীর পলিটেকনিক ইনস্টিটিউটের পাশের নর্দমা থেকে এ লাশ উদ্ধার করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, সকালে নগরীর পলিটেকনিক ইনস্টিটিউটের পাশের নর্দমায় লাশটি পড়ে থাকতে দেখে সেখানে উৎসুক জনতার ভিড় জমে।

খবর পেয়ে সকাল ৯ টার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এফএফ