২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের সাথে যুক্ত হওয়া টানা ৭২ ঘন্টা হরতালের ১ম দিনের সমর্থনে রাজধানীর বাড্ডা ও তেজাগাঁও এলাকায় মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের নেতাকর্মীরা।

রোববার সকাল ৮টার দিকে মহানগরী সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে বাড্ডার নতুন বাজার এলাকায় হরতালের সমর্থনে মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির বাড্ডা অঞ্চলের নেতাকর্মীরা। মিছিল শেষে শিবিরকর্মীরা রাস্তা অবরোধ করে পিকেটিং এর চেষ্টাও চালায়।

এসময় মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগরী ছাত্র আন্দোলন সম্পাদক, বাড্ডা উত্তর থানা সভাপতি, ভাটারা থানা সভাপতি, গুলশান থানা সভাপতি, খিলক্ষেত থানা সভাপতিসহ স্থানীয় অন্যান্য শিবির নেতাকর্মীরা।

এদিকে প্রায় একই সময় রাজধানীর তেজগাঁও এলাকায়ও হরতালের সমর্থনে মিছিল করেছে মহানগরী উত্তরের তেজগাঁও অঞ্চলের নেতাকর্মীরা।

তেজগাঁও শিল্পাঞ্চল থানা সভাপতির নেতৃত্বে উক্ত মিছিলে অন্যান্যের মধ্যে তেজগাঁও স্কুল থানা সভাপতি, তেজগাঁও কলেজ সভাপতি, তেজগাঁও থানা সেক্রেটারিসহ স্থানীয় শিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইআর