বঙ্গোপসাগরের মেহের আলী এলাকায় ট্রলার ডুবিতে নিখোঁজ ১৭ জেলে উদ্ধার হয়েছে। সোমবার বিকেলে তাদের উদ্ধার করা হয়। এর আগে ভোরে ঝড়ের কবলে পড়ে এমভি সাগর নামের মছ ট্রলার ডুবে গেলে তারা নিখোঁজ হন।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, পটুয়াখালীর একটি ফিশিং ট্রলারের জেলেরা ১৭ জেলেকে পানিতে ভাসতে দেখে তাদের উদ্ধার করেন।
বরিশাল র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, জেলেরা উদ্ধার হলেও ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।
এর আগে ২৩ জুন ডুবে যাওয়া একটি ট্রলার ও ১৪ জেলেকে বরিশাল র্যাব-৮ এর মেহের আলী ক্যাম্পের সদস্যরা উদ্ধার করে।
এএইচ





