চট্টগ্রামের রাউজানে আগুনে নয় হাজার মুরগি পুড়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের চিকদাইর ইউনিয়নের দক্ষিণ সর্তা এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

জানা যায়, রাতে মা পোল্ট্রি ফার্মে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও নয় হাজার মুরগিসহ খামারটি রক্ষা করতে পারেনি।

এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগস্থ ব্যবসায়ী সুমন কুমার দে ও ভজন বিশ্বাস ।

ক্ষতিগ্রস্ত সুমন কুমার দে বলেন, ‘আমি ফার্ম থেকে একটা ২০ মিনিটে বের হই। ঘরে গিয়ে বসতে না বসতেই অগ্নিকান্ডের খবর পাই। ২০-১৫ মিনিটের মধ্যে পুরো ফার্ম পুড়ে ছাই হয়ে যায়।

শত্রুতাবশত আগুন দেয়া হয়েছে দাবি করলেও কারো সাথে পূর্ব শত্রুতা ছিলনা বলে জানান তিনি।

রাউজান ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবু জাফর বলেন, ‘অগ্নিকান্ডের' খবর পেয়ে দুটি গাড়ি নিয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে টানা আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

মাসুম/এমবি