মাদারীপুরে জন্মাষ্টমীর অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ট্রলার ডুবির ঘটনায় ১ জন নিহত ও শিশুসহ ৩৫ জন নিখোঁজ হয়েছেন।
মাদারীপুর সদর থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় জন্মষ্টমীর অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে সদর উপজেলার সিদ্দিখোলা স্থানে কুমার নদে একটি ট্রলার ডুবে শিশুসহ অন্তত ৩০ জন নিখোঁজ হন।
রাতে এ দুর্ঘটনা ঘটায় নিখোঁজের সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না বলে পুলিশ জানিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মাদারীপুরের ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।
এআই





