চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় গতকাল রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে ১,২২১ পিস ইয়াবা, ৬৫ লিটার মদ ও ৭২ ক্যান বিয়ার উদ্ধার করেছে পুলিশ। ২৪ ঘণ্টার এ অভিযানে ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া ছোরা-চাপাতি সহ বেশকিছু দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করে হালিশহর থানা পুলিশ। অভিযানে একটি মিনি ট্রাক জব্দ করে পতেঙ্গা থানা পুলিশ।
নগর পুলিশের জনসংযোগ শাখা থেকে জানানো হয়, মদ ইয়াবা ও বিয়ার উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার ৭৫ জনের মধ্যে জিআর মূলে ৭ জন, সিআর মূলে ৯ জন ও সাজাপ্রাপ্ত ১ আসামি রয়েছে।
নগরীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন ভঙ্গের দায়ে গত ২৪ ঘণ্টায় ৫৩৪টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে সিএনজি সংক্রান্ত মামলা ৫১৩টি। এছাড়া কাগজপত্র না থাকায় ৭টি ট্রাকসহ ১৯টি গাড়ি আটক করা হয়েছে।
জেড





