যশোরের বেনাপোল থেকে ৩ কেজি ৭শ গ্রাম হেরোইনসহ শরিফুল হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরসভার বাহাপুরপুর সড়কের মিতু নামে একটি ফার্নিচারের দোকান থেকে এ হেরোইনের চালানটি আটক করা হয়। শরিফুল বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের আলী হোসেনের ছেলে।
যশোর ২৬ বিজিবি'র কমান্ডিং অফিসার (সিও) লে.কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে মিতু নামে একটি ফার্নিচারের দোকানে অভিযান চালানো হয়।
এ সময় সেখানে একটি বক্সখাটের বিভিন্ন পাটিশনের মধ্যে থেকে কৌশলে রাখা ৩৫টি প্যাকেটে ৩ কেজি ৭শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এটি বেনাপোল থেকে ঢাকার উদ্দেশে নেয়ার জন্য এখানে রাখা হয়েছিল। এসময় ঘটনাস্থল থেকে ফার্নিচার দোকানের এক কর্মচারীকে আটক করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে আগে থেকে পালিয়ে যান কাঠ গোলার মালিক আব্দুল হামিদ।
তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে পরবর্তীতে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে জানান তিনি।
কেইচ





