ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ট্রাকের চাপায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছে ।

বৃহস্পতিবার সকালে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এসময় পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এর সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিচয় এখন জানা যায়নি ।

সূত্র জানায়, সকালে এক ব্যক্তি রাস্তা পারাপারের সময় একটি ট্রাক পিছন থেকে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। ট্রাকটিকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

এমবি