রাজধানীর ডেমরা এলাকায় সড়ক দুর্ঘটনায় ৬ নারী আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার সকালে রাজধানীর মহাখালী ও ডেমরায় এসব দুর্ঘটনা ঘটে।
সকালে তারা একটি বিয়ে বাড়িতে কাজ করার জন্য ডেমরার চনপাড়া ১ নম্বর বস্তি থেকে সিএনজিযোগে ডেমরার কোনাপাড়া আসছিলেন। সকাল ৭টায় ডেমরা ব্রিজের ঢালে পৌঁছলে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিনজির ৬ নারী যাত্রী ও চালক আহত হন বলে জানান ডেমরায় আহতদের এক প্রতিবেশী মালতী বেগম।
তিনি আরো জানান, স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে সিএনজি চালকের অবস্থা গুরুতর।
আহতরা হলেন- রোকেয়া আক্তার (২০), লাইলি বেগম (২০), রানী (২৩), রাণী (২৫), তাসলিমা (২৪), মমতাজ বেগম (২৪) , সিএনজি চালক মনির হোসেন (৩০)।
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]