ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১টি অস্থায়ী কোরবানীর পশুর হাটের ইজারায় অংশ নেয়া সর্বোচ্চ দরদাতাদের নামে হাট বরাদ্দ দেয়ার সিদ্ধান্তের জন্য কমিটির সভায় উপস্থাপন করা হচ্ছে।
তবে এবার শুরু থেকেই অভিযোগ উঠেছে শক্তিশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে রাজধানীর কোরবানীর অস্থায়ী পশুর হাট। আর এ সিন্ডিকেটের সঙ্গে জড়িত রয়েছে সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা এম অভিযোগও উঠেছে।
আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় ডিএসসিসি’র নগর ভবনে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনছার আলী খানের নেতৃত্বে ৬ সদস্যের সমন্বয় গঠিত কমিটির অনুষ্ঠিত সভায় এ বিষয়টি নিয়ে আলোচনা হবে। সভায় সম্পত্তি কর্মকর্তা মো. খালিদ আহম্মেদ ডিএসসিসির আওতাভুক্ত ১১টি হাটের ইজারায় অংশ গ্রহনকারীদের তালিকা উপস্থাপন করবেন।
সম্পত্তি কর্মকর্তা মো. খালিদ আহম্মেদ বলেন, গত ১২ আগস্ট টেন্ডার বাক্স খোলে পাওয়া গেছে ১১টি পশুর হাটের বিপরীতে সিডিউল ১১৩টি বিক্রি হলেও জমা পড়েছে মাত্র ৩৯টি।
জানা যায়, ঝিগাতলা হাজারীবাগ মাঠের সিডিউর বিক্রি হয় ১৯টি জমা পড়ে ১টি। আর যুবলীগের নেতা মাসুদ রানা ১১ লাখ ১১ হাজার ১০ টাকা,গতবছর ৫৫ লাখ ৩৪ হাজার টাকা।
লালবাগ মরহুম হাজী দেলোয়ার হোসেন খেলার মাঠ বাবুবাজার ভেড়ীবাধ সংলগ্ন খালি জায়গা (বিকল্প আরমানিটোলা) ৩ সিডিউলের মধ্যে জমা হয় ৩টি সর্বোচ্চ দরদাতা শেখ মো. আলমগীর ১ কোটি ১ লাখ ১ হাজার টাকা গত বছর সর্বোচ্চ দরছিল ২ কোটি ১১ লাখ ৫০১ টাকা তবে এর আগের বছর সর্বোচ্চ দর ছিল ৪ কোটি ৩৮ লাখ ৩০ হাজার টাকা।
কামরাঙ্গীরচর ইসলাম চেয়ারম্যানের বাড়ির মোড় থেকে দক্ষিণ দিকে বুড়িগঙ্গা নদীর বাঁধ সংলগ্ন (নতুন হাট) জায়গা ৭ সিডিউলের মধ্যে জমা হয় ৩ টি সবোর্চ্চ দরদাতা হাজী মো. আবুল হোসেন সরকার ১ লাখ ১০ হাজার।
রহমতগঞ্জ খেলার মাঠ ৩টি সিডিউলের মধ্যে ৩টি জমা হয় সর্বোচ্চ দরদাতা মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ৬ লাখ ৬৩ হাজার টাকা গত বছর ৬ লাখ ৩১ হাজার ৬০৮ টাকা।
মেরাদিয়া বাজার ১৩টি সিডিউলের মধ্যে জমা হয় ৪টি সবোর্চ্চ দরদাতা সাবাহ এন্টাপ্রাইজ ৫৬ লাখ টাকা,গত বছর ২৬ লাখ ৯০ হাজার ৬৬৭ টাক।
নারিন্দা সাদেক হোসেন খোকা মাঠ ১৩টি সিডিউলের মধ্যে জমা হয় ৪টি সবোর্চ্চ দরদাতা মোহাম্মদ আলী ৫৬ লাখ ১ হাজার টাকা গত বছর ২৭ লাখ ১ হাজার টাকা।
গোলাপবাগ মাঠের পাশে সিটি করপোরেশনের আদর্শ স্কুল মাঠ ৯টি সিডিউলের মধ্যে জমা হয় ৭টি সবোর্চ্চ দরদাতা হামিদুল্লাহ ১০ লাখ ১০ হাজার টাকা গত বছর ৬১ লাখ ৬৬ হাজার টাকা।
উত্তর শাজাহানপুর খিলগাঁও রেলগেট বাজার সংলগ্ন মৈত্রী সংঘের মাঠ ৩টি সিডিউলের মধ্যে জমা হয় ৩টি সবোর্চ্চ দরদাতা নুওে নবী ভ’ইয়া রাজু ৫ লাখ ৬০ হাজার টাকা গত বছর ৫ লাখ ৫৫ হাজার টাকা।
ধোপখোলা ইস্ট অ্যান্ড ক্লাব মাঠ ১১টি সিডিউলের মধ্যে জমা হয় ৩টি সবোর্চ্চ দরদাতা হাজী মো. শামসুজ্জোহা ১০ লাখ ৮ হাজার টাকা গত বছর ৯ লাখ ৪৬ হাজার টাকা।
গোপীবাগে ব্রাদার্স ইউনিয়ন সংলগ্ন বালুর মাঠ ৬ টি সিডিউলের মধ্যে জমা হয় ৪টি সবোর্চ্চ দরদাতা শহিদ উদ্দিন আহমেদ ২৫ লাখ ৭২ হাজার ৫০০টাকা গত বছর ২১ লাখ টাকা।
পোস্তগোলা শশ্মান সংলগ্ন খালি জায়গা ৪টি সিডিউলের মধ্যে জমা হয় ৪টি সবোর্চ্চ দরদাতা হাজী মো. রুবেল ১০লাখ ২০ হাজার টাকা গত বছর ৯ লাখ ৬০ হাজার টাকা।
ঢাকা, একে, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





