সাভারের বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে বিএনপির ৪৩ নেতাকর্মীকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। তাদের প্রত্যেকের বিরুদ্ধে নাশকতা চেষ্টার অভিযোগে আনা হয়েছে।
১৩ নভেম্বর সোমবার ভোরে সাভারের পৌর এলাকাসহ বিরুলিয়া আমিনবাজার ও অন্যান্য এলাকা থেকে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছে বিভিন্ন ধরনের সরকার বিরোধী ব্যানার ফেস্টুন জব্দ করা হয়।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির আটকের সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে আগেও মামলা রয়েছে। এছাড়া এরা নতুন করে বিভিন্ন এলাকায় নাশকতার পরিকল্পনা করছিল বলে খবর আসে আমাদের কাছে। এ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।





