যশোরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান জানিয়েছেন, গতরাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে জেলার ৯ থানার বিভিন্ন স্থান থেকে ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় বিপুল পরিমাণ মাদক দ্রব্য জব্দ করা হয়।
আটককৃতদের মধ্যে কোতোয়ালি থানা পুলিশ ২২, চৌগাছা ছয়, শার্শা সাত, ঝিকরগাছা পাঁচ, বেনাপোল চার, কেশবপুর তিন, মণিরামপুর ৯, অভয়নগর সাত ও বাঘারপাড়া থানা পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে। দুপুরে আটককৃতদের আদালতে পাঠানো হয়।
এমএনজে





