জামালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে শহরের শেখেরভিটা রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী কমিউটার ট্রেনের নিচে পড়ে অজ্ঞাত ওই ব্যক্তির মৃত্যু হয়।

জামালপুর রেলওয়ে থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের বয়স আনুমানিক ৪০ বছর।

জামালপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই আব্দুস সাত্তার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এমকে