ময়মনসিংহের ভালুকায় পিকআপের চাপায় তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।মঙ্গলবার (০১ নভেম্বর) সকাল ৭টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ভালুকা উপজেলার কাঁঠালি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আশরাফ (২২), আমেনা (১৮) ও আনোয়ার (৩৫)।

এদের মধ্যে আশরাফ ও আমেনা ঘটনাস্থলেই মারা যান। আনোয়ার ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, ঢাকা থেকে ময়মনসিংহগামী বেপরোয়া গতির একটি সাদারঙের মাহেন্দ্র পিকআপের চাপায় এ প্রাণহানির ঘটনা ঘটে।

এআই