আওয়ামী লীগ সরকারের এক বছরপূর্তিতে নাটোরের লালপুরে আনন্দ মিছিলে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে আমিরুল ইসলাম (৫৭) নামে মারা গেছেন। সোমবার সন্ধ্যায় তিনি মারা যান।

আমিরুল ইসলাম লালপুরের ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান এবং ওয়ালিয়া বাজারের বাসিন্দা।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগ সরকারের এক বছরপূর্তিতে সংবিধান রক্ষা দিবস উপলক্ষে লালপুর থানা আওয়ামী লীগ বাজারের তিন রাস্তার মাথায় সব ধরনের যান চলাচল বন্ধ করে সোমবার বিকালে সমাবেশ করে।

স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার সময় লালপুরে ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের প্রাক্তন ওই চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলাম অসুস্থ হয়ে পড়লে লালপুর উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেডআই