যশোরের বেনাপোল ও এর সংলগ্ন পুটখালি সীমান্ত থেকে মঙ্গলবার পাঁচটি ককটেল উদ্ধার করেছে বিজিবি। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
পুটখালি বিজিবি কোম্পানি কমান্ডার সামসুর রহমান জানান, সীমান্ত এলাকার একটি বাড়ির পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি ককটেল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ককটেলগুলো মঙ্গলবার দুপুরে বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে।
ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





