দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেন পাবনার চাটমোহর ষ্টেশনের ১০০ গজ পশ্চিমে ৪টি বগি লাইন চ্যুত হয়েছে। আজ শুক্রবার দুপুর ২.৩০ মিনিটে দিকে এই ঘটনা ঘটে।
আজ দুপুর ২.৩০ মিনিট থেকে ঢাকার সাথে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অসহনীয় দূর্ভোগে পড়েছে ট্রেনসহ স্টেশনে অপেক্ষমান যাত্রীরা।
চাটমোহর রেল স্টেশন মাষ্টার মহিউল ইসলাম জানান, দুপুর আড়াইটার দিকে চাটমোহর ষ্টেশনে প্রবেশের পশ্চিম দিকের ১০০ গজ দুরে ট্রেনটির ৪টি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তিনি বলেন, রেলওয়ে পশ্চিমাঞ্চল জোন পাকশীতে খবর দেয়া হয়েছে।
ইতিমধ্যে লাইন চ্যুত বগি উদ্ধারে একটি টিম রওনা হয়েছে। রেললাইন স্বাভাবিক হতে কিছুটা সময়ের লাগ বলে জানালেন স্টেশন মাষ্টার।
এদিকে চরম দূর্ভোগে পড়েছে ট্রেনের যাত্রীসহ রেলষ্টেশনে ঢাকাসহ বিভিন্ন স্থানে যাওয়ার জন্যে অপেক্ষমান যাত্রীরা। ইতোমধ্যে অনেক যাত্রী গন্তব্যে পৌঁছার লক্ষ্যে বিকল্প পথে রওনা হচ্ছেন।
এসএইচ





