ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিএনপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কর্মসূচিতে হামলা ও লাঠিচার্জ করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার চরনিকলা, গুহাটা ও কাঠগুলা এলাকায় বিএনপির তিনটি গ্রুপ পাল্টাপাল্টি কর্মসূচির আয়োজন করলে এতে পুলিশ হামলা চালায়।

উপজেলার গুহাটা এলাকায় একপক্ষের কর্মসূচিতে পুলিশ ৪ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। এ ঘটনায় কমপক্ষে বিএনপির ১০ নেতাকর্মী আহত হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি বোরহান উদ্দিন জানান, পুলিশের অনুমতি ছাড়াই বিএনপি র‌্যালী ও কর্মসূচির আয়োজন করে জনসাধারণের মাঝে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করলে নিরাপত্তার স্বার্থে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৪ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে এসব স্থান থেকে বিএনপির ৪ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

এসএইচ