চাঁদপুরে বিএনপি-জামায়াতের ১০ কর্মী আটক করেছে পুলিশ। অবরোধে নাশকতা চেষ্টার অভিযোগে শুক্রবার রাত থেকে শনিবার সকাল সোয়া ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ৯জন বিএনপি ও ১জন জামায়াত কর্মী রয়েছে।

পুলিশ জানায়, চলতি অবরোধ চলাকালীন সময়ে আটকরা বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুরসহ নাশকতামূলক কার্যক্রম চালিয়েছে এবং নাশকতা চালানোর পরিকল্পনা করছিল।

এ কারণে অভিযান চালিয়ে চাঁদপুর সদর, হাজীগঞ্জ, কচুয়া, ফরিদগঞ্জ ও মতলব উত্তর থেকে তাদের আটক করা হয়।

চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর বিষয়টি নিশ্চিত করেছেন।

কেএইচ