ফরিদপুরের মধুখালী উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর ভাই আতিয়ার রহমানকে (৫৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার গভীর রাতে উপজেলার বাগাট ইউনিয়নের বাগাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আতিয়ার রহমান উপজেলার বাঘাট ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. মতিয়ার রহমানের বড় ভাই।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামী ৭ মে চতুর্থ ধাপে বাগাট ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এমআর





