বাংলাদেশের দুর্নীতি বিরোধী আন্দোলন: স্থানীয় পর্যায়ে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সচেতন নাগরিক কমিটি (সনাক) গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সনাকে’র গাইবান্ধা জেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ মাজহার-উল- মান্নান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

সভায় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক এহছানে এলাহী, সিভিল সার্জন ডা. আহাদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন, পৌর মেয়র শামছুল আলম, পৌর প্যানেল মেয়র জিএম চৌধুরী মিঠু, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম ও জেলা তথ্য অফিসার সাবিহা আকতার লাকি প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালন করেন সনাক গাইবান্ধা জেলা শাখার সহ-সভাপতি উপাধ্যক্ষ জহুরুল কাইয়ুম।

ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই