বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৬।

মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ হলিধানী বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ঝিনাইদহ সদর উপজেলার কোলা গ্রামের আনসার আলীর ছেলে এরশাদ আলী ও একই উপজেলার উদয়পুর গ্রামের বাসিন্দা হুমায়ন কবীর রিপন।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর অধিনায়ক স্কোয়াড্রন লিডার নিয়াজ মোহাম্মদ ফয়সাল গণমাধ্যমকে জানান, অস্ত্র-কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে র‌্যাবের একটি দল হলিধানী বাজারে অবস্থায় নেয়।

অস্ত্র হস্তান্তরের সময় অস্ত্র ব্যবসায়ী এরশাদ আলী ও রিপনকে গ্রেফতার করা হয়। র‌্যাব তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশি নাইন এম এম পিস্তল, ম্যাগজিনসহ ৪ রাউন্ড গুলি উদ্ধার করে।

তাদের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র-আইনে মামলা হয়েছে।

জেএ