মুন্সিগঞ্জের গজারিয়ার বাউরিয়া এলাকায় প্রাইভেটকার দুর্ঘটনায় এর চালক মো. পারভেজ (২০) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ওই গাড়ির এক যাত্রী।
শনিবার (২৫ জুন) বিকেল ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. হাসিম জানান, একটি প্রাইভেটকার বিকেলে কুমিল্লা থেকে ঢাকা যাচ্ছিল। পথে বাউরিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভটকারটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়।
এতে গাড়ির চালক ও এক নারী যাত্রী গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে চিকিৎসক চালককে মৃত ঘোষণা করেন।
আহত নারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানা হয়েছে। ক্ষতিগ্রস্ত গাড়িটি পুলিশ হেফাজতে রয়েছে বলেও জানান ওসি।
ওএফ





