'বাংলাদেশ সম্মিলিত জনতা'-র ব্যানারে মানববন্ধন করাকালে দুজনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। আজ বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে এই আটকের ঘটনা ঘটে।
পুলিশের অভিযোগ, যুদ্ধাপরাধের মামলায় আটককৃতদের মুক্তির দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়। সেখানে বিশৃঙ্খলা হতে পারে এমন আশংকা থেকেই এই আটক করা হয়েছে বলেও জানান পুলিশ।
আটককৃত দুজনের একজন হলেন 'বাংলাদেশ সম্মিলিত জনতা-র সমন্বয়ক হাসানুল কাদের। অপরজনের নাম জানা যায়নি।
[b]ঢাকা, জেইউ, ১৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]