ঝালকাঠির নলছিটি উপজেলায় সুগন্ধা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ২দিন পর স্কুলছাত্র রিফাতের (৭) মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৮ মে) সকালে ষাটপাকিয়া ফেরিঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

রিফাত নলছিটির অনুরাগ গ্রামের খোকন মল্লিকের ছেলে। সে নারায়ণগঞ্জ ফুতল্লার স্থানীয় একটি কিন্ডার গার্টেনের নার্সারির ছাত্র।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সুলতান মাহামুদ জানান, বুধবার (১৮ মে) বাবা-মা ও ভাইয়ের সঙ্গে নলছিটির কাঠিপাড়ায় নানা বাড়িতে বেড়াতে আসেন রিফাত।

বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে নদীতে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়। শনিবার সকালে তার মরদেহ ফেরিঘাট এলাকায় ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে তার মরদেহ উদ্ধার করে। পরে তার পরিবারের কাছে মরদেহ স্থানান্তর করা হয়।

ওএফ