রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বিএএফ শাহীন কলেজের সামনে গাড়ির ধাক্কায় এক পরিচ্ছন্ন কর্মীর মৃত্যু হয়েছে। নিহত পরিচ্ছন্ন কর্মীর নাম সমরজিত দাস (৬০)।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের গ্রামের বাড়ি ভোলার মনপুরায়। বর্তমান ঠিকানা শাহীনবাগ, তেজগাঁও।
ভাগিনা আকাশ দাস জানান, খিলক্ষেতে অবস্থিত পল্লী বিদ্যুতের ক্লিনার হিসেবে কাজ করতেন মামা। সকাল সাড়ে ৮টার দিকে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। পরে পথচারীরা তাকে (সমরজিত দাস) উদ্ধার করে মহাখালী আয়শা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে আমরা হাসপাতালে যাই। সেখান থেকে ঢামেকে নিয়ে আসি।
চিকিৎসাধীন অবস্থায় ঢামেকের ১০৩ নম্বর ওয়ার্ডে বেলা সাড়ে ১১টায় মারা যান তিনি।
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
জাতীয়
তেজগাঁওয়ে গাড়ির ধাক্কায় পরিচ্ছন্ন কর্মীর মৃত্যু
রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বিএএফ শাহীন কলেজের সামনে গাড়ির ধাক্কায় এক পরিচ্ছন্ন কর্মীর মৃত্যু হয়েছে। নিহত পরিচ্ছন্ন কর্মীর নাম সমরজিত দাস (৬০)। শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঢাকা





