সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে মক্কা ও মদিনায় আরও৪ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।
বৃহস্পতিবার (০৯ আগস্ট) এই ৪ জন হজযাত্রী মারা যান। মক্কায় বাংলাদেশ হজ অফিসের হজ কাউন্সেলর মাকসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ৪ বাংলাদেশি হজযাত্রী হলেন- ঢাকার ডেমরার দুলালপুরের মো. আবদুল আওয়াল (৫৫) (পাসপোর্ট নম্বর বি কিউ ০৯৬৪১৪৫), সিরাজগঞ্জের এনায়েতপুরের মোসাম্মদ পারভিন ইসলাম (৩৯) (পাসপোর্ট নম্বর বিএন ০২৩০৬৮২), নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের ফয়েজ আহমদ (৭২) (পাসপোর্ট নম্বর বিপি ০১৮৫৩১৮), কুমিল্লা জেলার বরুড়ার ভুঁইয়াবাড়ির সুলতান আহমদ (৭১) (পাসপোর্ট নম্বর বি কিউ ০৮৮৩৮০৪)।
চলতি হজ মৌসুমে সৌদি আরবে হজ করতে গিয়ে এখন পর্যন্ত মক্কায় ২৩, মদিনায় ৫, জেদ্দায় ১জন’সহ মোট ২৯ বাংলাদেশি ইন্তেকাল করেছেন।
আজ (১০ আগস্ট) সকাল পর্যন্ত মক্কা বাংলাদেশ হজ অফিসের তথ্যমতে, বাংলাদেশ থেকে ১ লাখ ১ হাজার ২০৩ জন হজযাত্রী সৌদি আরবের মক্কা ও মদিনায় পৌঁছেছেন। তাঁদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৬ হাজার ৭৫৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৯৪ হাজার ৪৪৮ জন। ২০ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এমবি





