করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকেলে ভ্যাকসিন নেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন।
গত ২৭ জানুয়ারি করোনার ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন ২১ জনকে ভ্যাকসিন দেয়া হয়। পরদিন রাজধানীর পাঁচটি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক ভ্যাকসিন দেয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী এ কর্মসূচি শুরু হয়।
এমআর





