সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আমিনুর রহমানকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দুপুর ২টার দিকে কালিগঞ্জ উপজেলার ফুলতলা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
কালিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, তার বিরুদ্ধে নাশকতা সৃষ্টি, গাড়ি ভাঙচুরসহ একাধিক মামলা রয়েছে।
ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





