৫ দফা দাবী আদায়ে ঝিনাইদহে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সোমবার সকালে সড়ক ও জনপথ বিভাগ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পোষ্ট অফিস মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের জেলা সভাপতি ইমাদ উদ্দিন, সম্পাদক তাজুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিক লীগের ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক একরামূল হক লিকু, আমির হোসেন, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হোসেন, বাবুল আক্তার প্রমুখ।

সমাবেশে বক্তারা, প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী ২০১৪ হতে নতুন পে-স্কেল কার্যকরসহ ৫ দফা দাবী বাস্তবায়ন করার আহবান জানান। অবিলম্বে দাবী বাস্তবায়ন না হলে ঢাকায় কর্মচারী মহাসমাবেশের মাধ্যমে বৃহত্তর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হবে বলে বক্তারা জানান।

জেআই