রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় মোটর মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।
টার্মিনাল এলাকায় রোববার বিকfল থেকেই উত্তেজনা থাকলেও রাত সাড়ে আটটার দিকে সংঘর্ষ বেঁধে যায়।
এ সময় একটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়, পাশাপাশি ভাঙচুর করা হয় কয়েকটি গাড়ি।
বর্তমানে টার্মিনাল এলাকা সংলগ্ন রংপুর-দিনাজপুর সড়ক ও ঢাকা-রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





