বরিশাল নগরীর দপদপিয়া এলাকা থেকে দুই ট্রাক ভর্তি ১৫ লাখ গলদা চিংড়ি রেনুসহ ১৬ জনকে আটক করেছে নৌ-পুলিশ।
মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় অভিযান চালানো হয়। এ সময় দপদপিয়া এলাকায় ২টি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩৭টি ড্রাম ও ২৫টি পাতিল ভর্তি ১৫ লাখ গলদা চিংড়ির রেনু জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত অভিযোগে ১৬ জনকে আটক করা হয়।
জব্দ করা চিংড়ি রেনু নদীতে অবমুক্ত করা হবে। আটকদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
এমই





