ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে ট্রাক উল্টে চালকের সহকারী জালাল (৩৫) নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জালাল খুলনা মহানগরের খালিশপুর ৭নম্বর ঘাট এলাকার জলিল মিয়ার ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
গোপালগঞ্জ সদর থানার এস.আই শাহ আলম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সয়াবিন তেলের ড্রাম ভর্তি একটি ট্রাক (খুলনা মেট্রো ট ১১-০৩৩৭) নিয়ন্ত্রণ হারিয়ে ঘোনাপাড়া মোড়ে উল্টে গেলে ঘটনাস্থলেই চালকের সহকারী জালাল মারা যান। ট্রাকের চালকের কোনো সন্ধান মেলেনি। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এইচ ই





