ইংরেজি নববর্ষ পালন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে জননিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক ক্যাম্পাস এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পর বাইরের কোনো ব্যক্তি কিংবা যানবাহন ঢুকতে দেওয়া হবে না।

বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতরের পরিচালক ড. নূর-ই-ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থানরত আবাসিক সকল লোকজনকে রাত ৮টার মধ্যে নিজ নিজ বাসায় প্রবেশ করার অনুরোধ জানানো হয়েছে।

এমএইচ