মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর রায়কে কেন্দ্র রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

সোমবার রাত ১০টার দিকে রাজশাহী নগরীরসহ জেলার নয়টি স্থানে চার প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়।

স্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশের পাশাপাশি পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত বিজিবি সদস্যরা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করবে।

রাজশাহী-৩৭ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আনোয়ারুল আলম জানান, রাজশাহী মহানগর পুলিশ ও জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পর জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিজিবি মোতায়েন করা হয়।

ঢাকা, ২৩ জুন(টাইমনিউজবিডি.কম)//জেডআই