কুষ্টিয়ায় র‌্যাব-১২ অভিযান পরিচালনা করে মোঃ রাজীব হোসেন (২২) ও সোহেল মালিথা (২৩) নামে ২ মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার দুপুরে দৌলতপুর উপজেলার আল্লারদর্গা আখ সেন্টার পাশে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

এসময় দুইজনের কাছ থেকে এক কেজি গাজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ রাজীব হোসেন দৌলতপুর উপজেলার ভাগজোত গ্রামের লালু মালিথার ছেলে ও সোহেল মালিথা একই এলাকার সিরাজ মালিথার ছেলে।

সিপিসি-১, হোসনাবাদ ক্যাম্পের ডিএডি মোঃ নুর ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন দৌলতপুর থানায় এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এসএইচ