চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী মোঃ ইমামুল হক রাসেল সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক মোঃ জাহাঙ্গীর আলম।
তিনি জানান, চবি ক্যাম্পাস থেকে মোটরসাইকেল চালিয়ে নোয়াখালীর গ্রামের বাড়ি যাওয়ার পথে ফেনী জেলার দাগনভূঁইয়া এলাকায় সকালে রাসেলকে একটি ট্রাক এসে পেছন থেকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়ে পড়েন।
পরে সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হলো দুপুর ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ছাত্রলীগ নেতা রাসেল গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগে।
মাসুম/এসএম





