জেলার মিরপুর এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে ৯০টি কোবরা সাপ উদ্ধার করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় সুলতানপুর মহল্লার রুহুল আমিন মন্ডলের বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে ওঝা দাদরুল মল্লিক এ সাপগুলো উদ্ধার করেন।
জানা যায়, মঙ্গলবার বিকালে ওই বাড়ির একটি মুরগীকে সাপে কামড়ায়। এরপর থেকে বাড়ির প্রত্যেক সদস্যের মধ্যে সাপ আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বাড়ীর মালিক রুহুল আমিন ওঝা দাদরুল মল্লিকের শরণাপন্ন হলে সে ওই পরিত্যক্ত ঘর থেকে ছোট-বড় মিলিয়ে ৯০টি কোবরা সাপ উদ্ধার করেন।
একটি ঘর থেকে বিপুল পরিমানের সাপ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং এলাকাবাসীর মধ্যে সাপ আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ঢাকা, ১৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





