রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- রাসেল, সরেন কর্মকার, সাইমুম রহমান সজীব, শামীম হাওলাদার ও কাঞ্চন মিয়া।

এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইলফোন জব্দ করা হয়েছে।  গতকাল ভোর সাড়ে ৫টার দিকে ক্যান্টনমেন্ট থানার সোনালী ব্যাংকের সামনের যাত্রী ছাউনি থেকে শামীম হাওলাদার ও কাঞ্চন মিয়া দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। 

ঢাকা মেট্রো পুলিশের ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে উত্তরা পশ্চিম থানা এলাকার আধুনিক মেডিক্যালের সামনের রাস্তায় আলাউদ্দিন নামের এক ব্যক্তির স্ত্রীর কাছ থেকে টাকা ছিনতাই করে পালানোর সময় স্থানীয় জনগণের সহায়তায় রাসেল নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ। 

নাজিব